ফুয়েল পাম্পে তেল নেওয়ার সময় চুরি ঠেকানোর কয়েকটি উপায়

প্রকাশ: বুধবার, ১২ অগাস্ট, ২০২৬
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

গাড়ি বা মোটরসাইকেলে নিয়মিত তেল ভরাতে গিয়ে ফুয়েল পাম্পে নানা ধরনের কারচুপি ও প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা থাকে। মিটারে কারচুপি, নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি দেওয়া কিংবা অসতর্কতার সুযোগ নেওয়ার মতো ঘটনা ঘটতে পারে। তবে একটু সচেতন ও সতর্ক থাকলেই এসব প্রতারণার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। 

তেল নেওয়ার সময় কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে, জেনে নেওয়া যাক ফুয়েল পাম্পে চুরি বা প্রতারণা এড়ানোর কার্যকর কয়েকটি উপায়।

 নজেলের লক খেয়াল করুন
তেল দেওয়ার সময় পাম্পের কর্মী যেন নজেলের সুইচ বারবার চেপে ধরে আবার না ছেড়ে দেন। নজেলটি লক করে পাম্পের কর্মীকে হাত সরিয়ে রাখতে বলুন, যাতে তেল সরবরাহে কোনো কারচুপি করা না যায়।

মিটারের শূন্য বা জিরো চেক করুন
তেল দেওয়া শুরু করার ঠিক আগে মেশিনের মিটারের রিডিং একদম ০.০০ থেকে শুরু হচ্ছে কি না, তা ভালোভাবে নিশ্চিত হয়ে নিন।

টাকার বদলে লিটার হিসেবে তেল নিন
৫০০ বা ১০০০ টাকার মতো রাউন্ড ফিগারে তেল না নিয়ে ৫২০ বা ৯৮০ টাকার মতো অ্যামাউন্টে তেল নিন অথবা সরাসরি লিটার হিসেবে তেল চান।

সকালে বা রাতে তেল নিন
ভরদুপুরে তীব্র গরমে তেল কিছুটা প্রসারিত থাকে, ফলে পরিমাণে কিছুটা কম পাওয়া যায়। তাই ঠান্ডা আবহাওয়া অর্থাৎ ভোরে বা রাতে তেল নিলে পুরো পরিমাণটাই সঠিকভাবে পাওয়া সম্ভব।

image

আপনার মতামত দিন