ইন্টেল প্যান্থার লেক কোর আল্ট্রা সিরিজের লেনোভো নতুন ল্যাপটপ

প্রকাশ: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

ইন্টেল প্যান্থার লেক কোর আল্ট্রা সিরিজ ৩ প্রসেসরযুক্ত লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ বাংলাদেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। প্রতিষ্ঠানটি লেনোভোর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে নতুন এই ল্যাপটপ বাজারজাত করছে। নতুন প্রসেসরযুক্ত ল্যাপটপগুলোতে এআইভিত্তিক কাজের পাশাপাশি মাল্টিটাস্কিং ও দৈনন্দিন কম্পিউটিংয়ের জন্য উন্নত পারফরম্যান্স দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।


নতুন লাইনআপে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩আইয়ের দুটি মডেল পাওয়া যাচ্ছে। এর মধ্যে ৮৩ইউআর০০এবিএলকে মডেলে রয়েছে ইন্টেল প্যান্থার লেক কোর আল্ট্রা ৫ ৩২২ প্রসেসর। ছয় কোরের এই প্রসেসরে দুটি পারফরম্যান্স (পি) কোর ও চারটি লো-পাওয়ার এফিশিয়েন্সি (এলপিই) কোর, ছয় থ্রেড এবং ১২ এমবি ক্যাশ রয়েছে। এনপিইউ ও জিপিইউ মিলিয়ে এতে সর্বোচ্চ ৬৪ টেরাঅপারেশনস পার সেকেন্ড (টপস) এআই বুস্ট পাওয়া যাবে। মডেলটির দাম ১ লাখ ২২ হাজার টাকা।

কোর আল্ট্রা ৭ মডেলের দাম ১ লাখ ৪১ হাজার টাকা
অন্য মডেল ৮৩ইউআর০০এসিএলকে-তে রয়েছে ইন্টেল প্যান্থার লেক কোর আল্ট্রা ৭ ৩৫৫ প্রসেসর। এতে চারটি পি কোর ও চারটি এলপিই কোরসহ মোট আটটি কোর, আট থ্রেড এবং ১২ এমবি ক্যাশ রয়েছে। এনপিইউ ও জিপিইউ মিলিয়ে এই মডেলে সর্বোচ্চ ৮৯ টপস এআই বুস্ট সুবিধা পাওয়া যাবে। মডেলটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার টাকা।


দুটি মডেলেই রয়েছে ১৬ জিবি ডিডিআর৫-৫৬০০ র‍্যাম ও ৫১২ জিবি এনভিএমই পিসিআইই ৪.০ এসএসডি। ল্যাপটপগুলোতে ১৫.৩ ইঞ্চি ডব্লিউইউএক্সজিএ আইপিএস ডিসপ্লে রয়েছে, যার উজ্জ্বলতা ৪০০ নিটস। এতে অ্যান্টি-গ্লেয়ার সুবিধা ও টিইউভি লো ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে। আরও রয়েছে ফুল এইচডি ক্যামেরা, আইআর ক্যামেরা, ইন্টেল এক্সই৩ গ্রাফিক্স, ডলবি অডিও সমর্থিত দুটি ২ ওয়াটের স্পিকার এবং ওয়াই-ফাই ৬এক্স ২+। ব্যাকলিট কিবোর্ড, ৬০ ওয়াট-আওয়ার ব্যাটারি এবং ৮১০এইচ মিলিটারি-গ্রেড স্থায়িত্বও রয়েছে।

পাওয়া যাচ্ছে অনুমোদিত বিক্রয়কেন্দ্রে
ল্যাপটপ দুটিতে উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম এবং দুই বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনুমোদিত ডিলার ও শোরুমগুলোতে ল্যাপটপ দুটি পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, বাজারে সিলিকন ও বিভিন্ন যন্ত্রাংশের ঘাটতির কারণে ল্যাপটপ ও কম্পিউটারের দাম বাড়ার প্রবণতা রয়েছে। অনুমোদিত পণ্য কেনার ক্ষেত্রে ওয়ারেন্টি সুবিধার পাশাপাশি প্রয়োজন হলে অনুমোদিত যন্ত্রাংশ দিয়ে মেরামত বা প্রতিস্থাপনের সুবিধা পাওয়া যাবে।

image

আপনার মতামত দিন