নির্ভরযোগ্য পারফরম্যান্সে লেনোভো এ১০০ অল-ইন-ওয়ান পিসি আনল গ্লোবাল ব্র্যান্ড

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে কমপ্যাক্ট ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও প্রয়োজনীয় কানেক্টিভিটি সুবিধাসম্পন্ন লেনোভো এ১০০ অল-ইন-ওয়ান পিসি (মডেল: এফ০জেএন০০৪পিএলকে) এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ডেস্কটপ কম্পিউটারের মনিটর ও অন্যান্য যন্ত্রাংশ আলাদাভাবে সেটআপ করার প্রয়োজন ছাড়াই একই ডিভাইসে কম্পিউটিংয়ের সুবিধা দেবে এটি। ফলে কর্মক্ষেত্রে কম জায়গায় পরিপাটি ও আধুনিক পরিবেশ তৈরি করা সম্ভব হবে।

বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহারের উপযোগী
বাজেটবান্ধব এই অল-ইন-ওয়ান পিসিটি ব্যাংক, হাসপাতাল, করপোরেট প্রতিষ্ঠান, তৈরি পোশাক কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, ওষুধশিল্প, শপিং মল ও সুপারশপের বিলিং কাউন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহারের উপযোগী। পাশাপাশি বাসায় বসে দৈনন্দিন কাজ, অনলাইন যোগাযোগ ও সাধারণ কম্পিউটিংয়ের প্রয়োজনেও এটি ব্যবহার করা যাবে। 

লেনোভো এ১০০-তে রয়েছে চার কোর ও চার থ্রেডের ইন্টেল প্রসেসর এন১০০, যার সর্বোচ্চ টার্বো ফ্রিকোয়েন্সি ৩.৪ গিগাহার্জ। প্রসেসরটি দৈনন্দিন কম্পিউটিং, ওয়েব ব্রাউজিং, অফিস অ্যাপ্লিকেশন ব্যবহার ও সাধারণ মাল্টিটাস্কিংয়ের জন্য উপযোগী। এর সঙ্গে রয়েছে ৮ জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পিসিআইই ৪.০ এনভিএমই এসএসডি। ফলে দ্রুত কম্পিউটার চালু করা, অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ফাইল সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সুবিধা পাওয়া যাবে। এতে আরও রয়েছে ইন্টিগ্রেটেড ইন্টেল ইউএইচডি গ্রাফিকস, যা সাধারণ গ্রাফিকসের কাজ ও ভিডিও দেখার জন্য উপযোগী।

২৩.৮ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে
ডিভাইসটিতে রয়েছে ২৩.৮ ইঞ্চির ফুল এইচডি (১৯২০×১০৮০ পিক্সেল) আইপিএস ডিসপ্লে। ২৫০ নিটস ব্রাইটনেস ও ৯৯ শতাংশ এসআরজিবি কালার কভারেজের ডিসপ্লেটি ছবি, ভিডিও ও অন্যান্য ডিজিটাল কনটেন্ট দেখার ক্ষেত্রে স্বচ্ছ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।

 
অনলাইন যোগাযোগের সুবিধার জন্য এতে রয়েছে প্রাইভেসি শাটারযুক্ত ৫ মেগাপিক্সেল ওয়েবক্যাম এবং ডুয়াল মাইক্রোফোন। ফলে ভিডিও কল, অনলাইন মিটিং ও ভার্চুয়াল ক্লাসে এটি ব্যবহার করা যাবে। অডিওর জন্য রয়েছে ২ ওয়াটের দুটি স্টেরিও স্পিকার। কানেক্টিভিটির ক্ষেত্রে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২ এবং প্রয়োজনীয় ইউএসবি পোর্ট সুবিধা রয়েছে। পাশাপাশি বক্সের সঙ্গে ইউএসবি কিবোর্ড ও মাউস থাকায় আলাদাভাবে এসব পেরিফেরাল কেনার প্রয়োজন হবে না।

বিশেষ অফারে দাম ৬১ হাজার ৬৯৯ টাকা
ক্লাউড গ্রে রঙের লেনোভো এ১০০ অল-ইন-ওয়ান পিসিতে রয়েছে এক বছরের ওয়ারেন্টি। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি জানিয়েছে, শীতকালীন বিশেষ অফারে ডিভাইসটির দাম ৬৫ হাজার টাকা থেকে কমিয়ে ৬১ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

পণ্যটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং কিনতে আগ্রহীরা গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনলাইন স্টোর, নিকটস্থ ব্রাঞ্চ ও অনুমোদিত ডিলার হাউজে যোগাযোগ করতে পারবেন।

image

আপনার মতামত দিন