অ্যান্ড্রয়েড অটো সেবা বন্ধ হল যেসব স্যামসাং ফোনে 

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

অ্যান্ড্রয়েড অটো সেবা ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম সফটওয়্যার সংস্করণের শর্ত আরও কঠোর করেছে গুগল। ফলে বেশ কিছু জনপ্রিয় পুরোনো স্মার্টফোনে আর কাজ করবে না ফিচারটি। নিয়মিত বিরতিতে অ্যান্ড্রয়েড অটোর ন্যূনতম সংস্করণের প্রয়োজনীয়তা হালনাগাদ করে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এর ফলে পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণে চলা অনেক ফোনই এ সেবার সমর্থন হারাচ্ছে।

 
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইলের প্রতিবেদনে বলা হয়, গত মাসেই গুগল জানিয়েছিল, অ্যান্ড্রয়েড ১০ চালিত ডিভাইসে আর অ্যান্ড্রয়েড অটো ব্যবহার করা যাবে না। এবার নিজেদের অফিসিয়াল সাপোর্ট পেজ হালনাগাদ করে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। আগে অ্যান্ড্রয়েড অটো ব্যবহারের জন্য ন্যূনতম অ্যান্ড্রয়েড ৯ পাই সংস্করণের প্রয়োজন ছিল। নতুন তালিকা থেকে অ্যান্ড্রয়েড ৯ ও ১০-দুটি সংস্করণই বাদ দেওয়া হয়েছে।

পুরোনো স্যামসাং ফোনেও বন্ধ হচ্ছে সুবিধা
নতুন নিয়ম অনুযায়ী, অ্যান্ড্রয়েড অটো ব্যবহারের জন্য এখন অন্তত অ্যান্ড্রয়েড ১১ সংস্করণে চলা স্মার্টফোন প্রয়োজন। ফলে অ্যান্ড্রয়েড ১০ পর্যন্ত বড় অপারেটিং সিস্টেম আপডেট পাওয়া বেশ কিছু জনপ্রিয় স্যামসাং ফোনে সেবাটি আর ব্যবহার করা যাবে না। এসব ফোনের মধ্যে রয়েছে গ্যালাক্সি নোট ৯ সিরিজ, গ্যালাক্সি এস৯ সিরিজ, গ্যালাক্সি এ৮০ ও গ্যালাক্সি এ৫০সহ আরও কয়েকটি মডেল।

নতুন ফোনে আপগ্রেডই একমাত্র সমাধান
যেসব ব্যবহারকারীর ফোন অ্যান্ড্রয়েড ১০ বা এর আগের সংস্করণে চলছে, তাদের অ্যান্ড্রয়েড অটো ব্যবহার অব্যাহত রাখতে নতুন ফোনে আপগ্রেড করতে হবে। অন্তত অ্যান্ড্রয়েড ১১ বা এর পরবর্তী সংস্করণে চলা স্মার্টফোন বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে স্যামসাংয়ের নতুন মডেলগুলো বিবেচনা করতে পারেন ব্যবহারকারীরা। প্রতিষ্ঠানটির সর্বশেষ স্মার্টফোনগুলোতে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সফটওয়্যার ও নিরাপত্তা আপডেট দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। ফলে দীর্ঘ সময় অ্যান্ড্রয়েড অটোসহ অন্যান্য সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন তাঁরা। সূত্র: স্যামমোবাইল, অ্যান্ড্রয়েড অথরিটি, ৯টু৫গুগল


 

image

আপনার মতামত দিন